Durga Puja 2026 | Puja Preparation | নাগেরবাজারের তেলিপুকুর যুব সঙ্ঘের ৬৮তম বর্ষের পুজোয় এ বার বড় আয়োজন
নাগেরবাজারের তেলিপুকুর যুব সঙ্ঘের পুজো এ বার ৬৮ তম বর্ষে পদার্পণ করল। তবে দুর্গাপুজো ২০২৬-এ প্রথমবার বিগ বাজেটের আয়োজনে বিশেষ চমক থাকছে। এ বারের থিম ‘এক পুকুর ভালোবাসা’। একটা পুকুরকে ঘিরে কত গল্প, কত স্মৃতি, কত মানুষের ভালোবাসা— সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। পুকুরপাড়ে প্রতিদিনের গল্পেরা ভেসে থাকে, এ বার সেই পুকুরেই ফুটে উঠবে দুর্গাপুজোর গল্প। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় কী ভাবে তৈরি হচ্ছে মণ্ডপ? জানুন তেলিপুকুর যুব সঙ্ঘের পুজোর প্রস্তুতির খুঁটিনাটি। দেখুন Ei Samay-এর প্রতিবেদন।