ভোজ্য তেলে কমলো শুল্ক - 24 Ghanta Bangla News
Home

ভোজ্য তেলে কমলো শুল্ক

Spread the love

উৎসবের মরশুমে দেশবাসীর পেটপুজোয় যাতে দামের ছেঁকা না লাগে, সে বিষয়ে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার নয়াদিল্লি অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের উপরে আমদানি শুল্ক ১০% থেকে একেবারে ৫% নামিয়ে আনার কথা জানিয়ে দিল। অর্থ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলে আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে শূন্য করে দেওয়া হচ্ছে। এবং পরিশোধিত সূর্যমুখী তেলে তা বর্তমানের ৩২.৫% থেকে ২২.৫% করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *