Nabanna: পুজোর আগে সুখবর, অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের | West Bengal Home Guard Duty Allowance Increased by Rs 110 From October 1 - 24 Ghanta Bangla News
Home

Nabanna: পুজোর আগে সুখবর, অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের | West Bengal Home Guard Duty Allowance Increased by Rs 110 From October 1

Spread the love

কলকাতা: পুজোর আগে সুখবর। অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার ও হোমগার্ড অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানো হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ১ অক্টোবর থেকে প্রতি দিনের ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা এই বৃদ্ধির আওতায় পড়বেন। কোন পদে ভাতা বেড়ে কত হল, দেখে নিন

হোমগার্ড ভলান্টিয়ার: ৬৪৮ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৫৮ টাকা

ডেপুটি গ্রুপ কমান্ডার: ৬৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৪ টাকা

গ্রুপ কমান্ডার: ৬৫৬ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৬ টাকা

ডেপুটি কমান্ড্যান্ট: ৬৫৯ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৬৯ টাকা

হোমগার্ড কমান্ড্যান্ট: ৬৬২ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭২ টাকা

ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট: ৬৬৫ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭৫ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *