HC On KMC: হাইকোর্টে হাজিরা দিতে হল খোদ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে! কী বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি | Illegal Construction: Calcutta High Court Summons KMC Commissioner Smita Pandey in Person - 24 Ghanta Bangla News
Home

HC On KMC: হাইকোর্টে হাজিরা দিতে হল খোদ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে! কী বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি | Illegal Construction: Calcutta High Court Summons KMC Commissioner Smita Pandey in Person

Spread the love

KMC-র পুর কমিশনার স্মিতা পাণ্ডেImage Credit: TV9 Bangla

কলকাতা: কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও সেই স্থানে ফের নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ার গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার কমিশনার স্মীতা পাণ্ডেকে সশরীরে তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পুরসভার আইনজীবীর গা-ছাড়া মনোভাব ও অজ্ঞতায় চরম অসন্তোষ প্রকাশ করেই এই তলব বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

হাইকোর্টের নির্দেশে পুর কমিশনার স্মীতা পাণ্ডে আদালতে হাজিরা দিলে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, মহারাষ্ট্রে বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি ও নভি মুম্বইয়ের মতো অন্তত ৮-১০টি পুরনিগমের মামলা সামলানোর অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—অধিকাংশ ক্ষেত্রেই কমিশনারদের কাছে মাঠপর্যায়ের সব খবর পৌঁছায় না। খুব নির্দিষ্ট কিছু তথ্য সরবরাহ করে তাঁদের একপ্রকার অন্ধকারেই রাখা হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার প্রকৃত চিত্র থেকে কমিশনাররা বঞ্চিত থাকেন।

প্রধান বিচারপতি জানান, এত গুরুতর একটি ঘটনায় পুরসভার আইনজীবীর চরম অজ্ঞতার কারণেই বাধ্য হয়ে পুর কমিশনারকে ডেকে পাঠাতে হয়েছে। হাইকোর্ট কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে, আদালতের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ একবার ভেঙে ফেলা হলে, পরবর্তীতে সেখানে যাতে কোনওভাবেই পুনরায় নির্মাণ কাজ না হয়, তা পুর প্রশাসনকেই সুনিশ্চিত করতে হবে।

মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ অক্টোবর। সেদিন বেআইনি নির্মাণ ভাঙা এবং তা পুনরায় মাথাচাড়া দেওয়া রোখার বিষয়ে রাজ্য ও পুরসভাকে তাদের নেওয়া পদক্ষেপের ওপর একটি ইতিবাচক রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *