রান্নার গ্যাসের খরচ সাড়ে ৪ হাজার? ছোট সিলিন্ডার কিনতে হবে ১ অক্টোবরের মধ্যে e-KYC না করালে - 24 Ghanta Bangla News
Home

রান্নার গ্যাসের খরচ সাড়ে ৪ হাজার? ছোট সিলিন্ডার কিনতে হবে ১ অক্টোবরের মধ্যে e-KYC না করালে

Spread the love

আগামী ১ অক্টোবরের মধ্যে দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC বা আধার সংযোগ) করাতে হবে। নইলে সাধারণ গ্রাহকরা আর ১৪.২ কেজির সিলিন্ডার পাবেন না। পরিবর্তে তাঁদের ৫ কেজি বা ১০ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার (এফটিএল) কিনতে হবে। এF কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে তেল ও এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি।

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। নির্দেশিকা অনুযায়ী, যে সকল গ্রাহকের ই-কেওয়াইসি করা আছে, তাঁদের কোনও সমস্যা হবে না। তাঁরা নির্ধারিত দামেই রান্নার গ্যাস পাবেন। কিন্তু যাঁরা ১ অক্টোবরের মধ্যে ই-কেওয়াইসি করাবেন না, তাঁদের অনেক বেশি দাম দিয়ে ৫ কেজি বা ১০ কেজির এফটিএল সিলিন্ডার কিনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *