মাতৃহারা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত
মায়ের প্রয়াণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ইন্দ্রদীপ ও তাঁর পরিবার। বাংলা ছবির জগতে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচিত নাম। ২০০৩ সালে চলচ্চিত্রের দুনিয়ায় তাঁর পথচলা শুরু। এরপর একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। ‘মহুলবনীর সেরেং’, ‘তিন এক্কে তিন’, ‘বর আসবে এখুনি’, ‘লে ছক্কা’, ‘ফাইটার’, ‘শত্রু’, ‘চ্যাপলিন’, ‘কানামাছি’, ‘প্রলয়’, ‘মিশর রহস্য’, ‘চাঁদের পাহাড়’, ‘কেলোর কীর্তি’-সহ একাধিক ছবির সঙ্গে তাঁর কাজের যোগ রয়েছে।