মাঝরাতে হাতসাফাই ‘লেডি গ্যাং’–এর, মালদায় গ্রেপ্তার দুই
এই সময়, মালদা: পরনে জিন্স–টপ। বাইরেটা স্মার্ট, ঝকঝকে। কথাবার্তাও বেশ চনমনে। দেখে বোঝার উপায় নেই যে, এঁদের ভিতরে এক গভীর চক্রান্তের জাল বোনা হচ্ছে। এরপরে রাতে ট্রেনের কামরার আলোগুলো নিভে যেতেই যাত্রীরা যখন ধীরে ধীরে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, তখনই ওঁরা সক্রিয় হয়ে ওঠেন। সারাদিনের পরিশ্রম থুড়ি রেকির পরে সুনিপুন ভাবে ব্যাগ থেকে গয়না, নগদ টাকা, মোবাইল নিয়ে চম্পট দেন কয়েকজন মহিলা। এঁরা প্রত্যেকে ‘লেডি গ্যাং’–এর সদস্য। বুধবার রাতে এই গ্যাংয়ের পান্ডা এবং এক শাগরেদকে গ্রেপ্তার করে এমনই সব তথ্য জানতে পেরেছে মালদা টাউন স্টেশনের জিআরপি।