বেনারসি Skirt ও Wolf Breastplate-এ Shakira-র নজরকাড়া লুক। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

বেনারসি Skirt ও Wolf Breastplate-এ Shakira-র নজরকাড়া লুক। Ei Samay

Spread the love

লুকের কেন্দ্রে She-Wolf

She-Wolf এখানে শুধুই Decorative Motif নয়। Gaurav Gupta-এর মতে, এটি শাকিরার শিল্পীসত্তার প্রতীক হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে Instinct, Resilience এবং মাথা নত না করা নারী শক্তির প্রতিফলন।

এই প্রতীকই Breastplate-টিকে আরও অনন্য করে তুলেছে। সাধারণত Metal-কে Armour হিসেবই বেশি ব্যবহার করতে দেখা গিয়েছে ফ্যাশন জগতে। তবে গৌরব গুপ্তা সেটিকেই ব্যবহার করেছেন আরও Expressive ভাবে। Sculptural Surface-এর মধ্যে যেন মিশে রয়েছে Wolf-এর অবয়ব। 

লম্বা, খোলা ঢেউ খেলানো চুলের সঙ্গে সোনালি Breastplate-এর Contrast মোহময়ী হয়ে উঠেছিলেন শাকিরা। Polished Metal-এর সঙ্গে খোলা চুল এবং Upper Silhouette-এর সঙ্গে Skirt-এর বিশাল Volume— পুরো Styling-এই রয়েছে পরিকল্পিত বৈপরীত্যের ছোঁয়া। যা তুলে ধরে নারীর বিশালতাকেও। 

৫০০ ঘণ্টার Couture Craftsmanship

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই Breastplate তৈরি করতে সময় লেগেছে প্রায় ৫০০ ঘণ্টা। ১০ জন Artisans মিলে কাজ করেছেন এই বিশেষ পোশাকটি বানাতে। পোশাকের নিখুঁত Finish-এই ফুটে ওঠে দীর্ঘ পরিশ্রমের ছাপ। 

Metal-এর সঙ্গে Banaras-এর কারুকাজ

Handwoven Banaras Silk Brocade Skirt-টির সঙ্গে এই Futuristic Breastplate-এর জুটিই পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। স্কার্টে ফুটে উঠেছে ভারতীয় ঐতিহ্য। এর Pleated এবং Rippling Construction শাকিরার পায়ের চারপাশে এমন ভাবে ছড়িয়ে ছিল, হঠাৎ দেখলে মনে হয় কোনও ধাতু গলে পড়ে রয়েছে। 

গৌরব গুপ্তার কাছে Metal যেন ক্রমশ পোশাকের Architecture-এরই অংশ হয়ে উঠছে। Lunar Wolf Breastplate সেই ভাবনারই ধারাবাহিকতা। মনে হচ্ছিল মাদ্রিদের মঞ্চে শাকিরার সঙ্গে সেই সোনালি She-Wolf-ও যেন পারফর্ম করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *