বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী সন্দেহে খুন, গ্রেপ্তার স্বামী - 24 Ghanta Bangla News
Home

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী সন্দেহে খুন, গ্রেপ্তার স্বামী

Spread the love

খুনের পরেই পালিয়ে যান স্বামী

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাজল (২৬)। উত্তরাখণ্ডের ক্লেমেন্ট টাউন এলাকায় দাম্পত্য কলহের জেরে তাঁকে খুন করা হয়।সুভাষ নগরের নিজের বাসভবন থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

গত সোমবার, পুলিশ কন্ট্রোল রুমে, ১১২ নম্বরে, ওই মহিলার গুলিবিদ্ধ হওয়ার খবর জানিয়ে তাঁর স্বামীই ফোন করেন। এর পরেই সেখানে গিয়ে কাজলের দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় এবং পেটে গুলির আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পরে পালিয়ে যান কাজলের স্বামী ধীরজ পানওয়ার ওরফে লাল্লু। নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে দেন তিনি। ওই খুন নিয়ে কাজলের ভাই একটি অভিযোগ দায়ের করেন।

অভিযান চালিয়ে গ্রেপ্তার

ওই অভিযোগের তদন্ত চালিয়ে ধীরজ পানওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেরাদুনের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র ডোভাল। ধীরজকে ধরার জন্য বিশেষ দল গঠন করাও হয়েছিল। বুধবার, ক্লেমেন্ট থানার পুলিশ
(Clement Town police) এবং স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্যরা অভিযান চালিয়ে ধীরজকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে .৩১৫ বোরের একটি দেশি পিস্তল এবং গুলিও উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *