দার্জিলিঙের কাছে Offbeat Badamtam-এ পুজোর ছুটি কাটান। Ei Samay
বাদামটামের কাছে কী কী দেখবেন?
Goodricke-এর মালিকানাধীন বাদামটাম চা-বাগান শান্তিপ্রিয় পর্যটকদের জন্য আদর্শ। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির নিবিড় শান্তি উপভোগ করতে পারবেন এখানে।
দার্জিলিঙের বিভিন্ন দর্শনীয় স্থান— টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং রোপওয়ে, দার্জিলিং রক গার্ডেন, ঘুম মনাস্ট্রি ঘুরে দেখতে পারেন।
কাছেই রয়েছে বাদামটাম মনাস্ট্রি, মাঞ্জিতার ব্রিজ এবং চুলিদ্বারার বুদ্ধের মূর্তি। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে চা পাতা তোলা এবং চা তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে পারেন।
কী ভাবে যাবেন?
Bagdogra Airport থেকে Ghoom ও Darjeeling হয়ে বাদামটাম প্রায় ৯০ কিলোমিটার। বিমানবন্দর থেকে ভাড়া করা গাড়িতে প্রায় ৪ ঘণ্টায় পৌঁছনো যায়।
কাছের বড় রেলস্টেশন New Jalpaiguri Junction (NJP)। দূরত্ব প্রায় ৮৬ কিলোমিটার। NJP থেকে ক্যাব নিয়ে প্রায় ৪ ঘণ্টায় পৌঁছনো যায়।