আপনার পার্টনারের চরিত্র কেমন? উত্তর লুকিয়ে সংখ্যাতত্ত্বে  - 24 Ghanta Bangla News
Home

আপনার পার্টনারের চরিত্র কেমন? উত্তর লুকিয়ে সংখ্যাতত্ত্বে 

Spread the love

সংখ্যাতত্ত্ব মতে, জন্মদিন কোনও ব্যক্তির ব্যক্তিত্ব ও সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নানা ইঙ্গিত দিতে পারে। জন্মতারিখের অঙ্ক যোগ করে যে সংখ্যা পাওয়া যায়, তাই ব্যক্তির Birth Number বা মূলাঙ্ক। যেমন ১৯ তারিখে জন্ম হলে ১+৯=১০, এরপর ১+০=১—অর্থাৎ মূলাঙ্ক ১। এই মূলাঙ্ক বিশ্লেষণ করেই জানা যায়, কেমন হন সেই ব্যক্তিরা, বোঝা যায়, সম্পর্কের ক্ষেত্রে এই ব্যক্তিরা কেমন চরিত্রের অধিকারী।  

মূলাঙ্ক ১ (জন্মতারিখ – ১, ১০, ১৯ বা ২৮) 

এই সব দিনে জন্মানোরা ব্যক্তিরা সম্পর্কে স্বাধীনতা ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন। এঁরা বিশ্বস্ত স্বভাবের, সঙ্গীকে আগলে রাখেন, তবে আবেগ প্রকাশে কিছুটা সংকোচ থাকতে পারে।

মূলাঙ্ক ২ (জন্মতারিখ – ২, ১১, ২০ বা ২৯)

এই সব দিনে জন্মানো ব্যক্তিরা আবেগপ্রবণ ও যত্নশীল। সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা পছন্দ করেন। নিয়মিত আশ্বাস তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। সঙ্গীর আচরণ বা কথার সামান্য পরিবর্তন নিয়েও তাঁরা বেশি ভাবতে পারেন।

মূলাঙ্ক ৩ (জন্মতারিখ – ৩, ১২, ২১ বা ৩০)

মূলাঙ্ক ৩-এর জাতকরা সাধারণত প্রাণবন্ত, মিশুকে ও কথাবার্তায় স্বচ্ছন্দ। সম্পর্কে আনন্দ ও ইতিবাচকতা আনতে পারেন। তবে সম্পর্কে একঘেয়েমি এলে অস্থির বোধ করতে পারেন, তাই অনেক সময় দীর্ঘ সম্পর্কে থাকতে অসুবিধা হয়। 

মূলাঙ্ক ৪ (জন্মতারিখ – ৪, ১৩, ২২ বা ৩১)

এই দিনে জন্মানো ব্যক্তিরা জীবনে স্থিরতা পছন্দ করেন। ক্ষণে ক্ষণে নাটকীয় পরিবর্তনের বদলে নির্ভরযোগ্য দীর্ঘ সম্পর্ক পছন্দ করেন। ভালোবাসা প্রকাশে কোনও কার্পণ্য় করেন না। তবে মন খুলে কথা বলতে অনেকটা সময় নিয়ে নেয়।  

মূলাঙ্ক ৫ (জন্মতারিখ – ৫, ১৪ বা ২৩) 

এই সব দিনে জন্মানো ব্যক্তিরা সাধারণত স্বাধীনচেতা প্রকৃতির হন। সম্পর্কের মধ্যে বৈচিত্র্য, নতুনত্ব ও মানসিক উদ্দীপনা চান। অতিরিক্ত নিয়ন্ত্রণ তাঁদের অস্বস্তিতে ফেলতে পারে।

মূলাঙ্ক ৬ (জন্মতারিখ – ৬, ১৫ বা ২৪)

মূলাঙ্ক ৬-এর অধীন জন্মানো ব্যক্তিরা সম্পর্ককে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন। গভীর ভাবে ভালোবাসেন এবং সঙ্গীর জন্য অনেক কিছু করতে চান। তবে নিজের সাধ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে সমস্যায় পড়ে যান। 

মূলাঙ্ক ৭ (জন্মতারিখ – ৭, ১৬ বা ২৫)

মূলাঙ্ক ৭-এর অধীন জন্মানো ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ স্বভাবের হন। ব্যক্তিগত অনুভূতি সহজে প্রকাশ করেন না। কারও সামনে নিজেকে মেলে ধরতে সময় প্রয়োজন হয়। 

মূলাঙ্ক ৮ (জন্মতারিখ – ৮, ১৭ বা ২৬)

মূলাঙ্ক ৮-এর অধীন জন্মানো ব্যক্তিরা প্রেমকে দায়িত্ব ও দীর্ঘমেয়াদি সম্পর্কের দৃষ্টিতে দেখেন। তবে অত্যন্ত বাস্তববাদীও হন এঁরা। তাই কোথাও নিজের ক্ষতির আশঙ্কা দেখলে, সেখান থেকে বেরিয়ে আসেন। 

মূলাঙ্ক ৯ (জন্মতারিখ – ৯, ১৮ বা ২৭)

এই সব দিনে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ। যাঁকে গভীর ভাবে ভালোবাসেন, তাঁর জন্য অনেক কিছু করতে পারেন। সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল ও প্রোটেকটিভ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *