কে অনিরুদ্ধাচার্য মহারাজ? তৈরি হচ্ছে তাঁর বায়োপিক| Ei Samay - 24 Ghanta Bangla News
Home

কে অনিরুদ্ধাচার্য মহারাজ? তৈরি হচ্ছে তাঁর বায়োপিক| Ei Samay

Spread the love

তাঁর কথায় বিস্কিট হলো ‘বিষ কি কিট’, পিৎজ়া-বার্গার পচা রুটি — এ ধরনের সংজ্ঞার উদ্ভাবক যিনি, জেন জ়ি-র কাছে তিনি ‘পুকি বাবা’। গুরু-গম্ভীর ধর্মের আলোচনা নয়, সহজ ভাষায়, হালকা চালে সব সমস্যার সমাধান বাতলে দেন। তাই সোশ্যাল মিডিয়ায় কয়েক লক্ষ জেন জ়ি ফলোয়ার্স তাঁর। তিনি অনিরুদ্ধাচার্য মহারাজ।

সম্প্রতি নিম করোলি বাবাকে নিয়ে তৈরি ছবি ‘হনুমান অংশ’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। এ বার পুকি বাবা অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে তৈরি হতে চলেছে নতুন বায়োপিক। বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষ অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে তাঁর নতুন হিন্দি চলচ্চিত্রের কথা ঘোষণা করেছেন।

তাঁর কপালে তিলক, সঙ্গে কপাল জুড়ে হলুদের ছোপ, কাঁধ থেকে রং-বেরঙের উত্তরীয়, মাথায় অনেক সময় দেখা যায় বাহারি পাগড়ি। কোঁকড়ানো চুল-হাসিমুখের এই আধুনিক ‘বাবা’ মন জিতেছেন জেন জ়ি-র। এখনকার দিন ও পরিস্থিতি বিচার করেই মানুষকে উপদেশ দেন তিনি। জেন জ়ি-র প্রিয় হলেও সব সময় ফাস্ট ফুড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘মুখে যতক্ষণ হাসি আছে, ততক্ষণ সব কিছু ঠিক পথে চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *