কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধার, পাচারের ছক? আটক যাত্রী - 24 Ghanta Bangla News
Home

কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধার, পাচারের ছক? আটক যাত্রী

Spread the love

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিভূষণ ব্যাঙ্কক থেকে সোনা নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন। সেখান থেকে বেরনোর সময়েই ধরা পড়েন তিনি। তাঁকে আটক করে NSCBI থানার পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ব্যাঙ্কক থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে, গোপন সূত্রে এই খবর আগেই তাদের কাছে ছিল। সকাল থেকে বিমানবন্দরের বাইরে নজরদারি চালানো হচ্ছিল। রবিভূষণ তিওয়ারিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে ৭০ গ্রামের বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে।

কলকাতা এয়ারপোর্টে এই ধরনের সোনা উদ্ধারের ঘটনা নতুন নয়। গত সোমবারই কলকাতা বিমানবন্দরে ব্যাঙ্কক থেকে আসা এক যাত্রীর কাছ থেকেও প্রায় ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। ওই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ চালানোর সময়ে রবিভূষণ তিওয়ারির বিষয়ে তথ্য পাওয়া যায় বলে পুলিশের একটি সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *