মিষ্টি-খাদ্যবস্তু নিয়ে প্রবেশ নিষেধ, পোস্টার বিধায়কের কার্যালয়ে
কার্যালয়ের সামনে পোস্টার। তাতে লেখা ‘অফিসে মিষ্টি ও খাদ্যবস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ’। বড় বড় হরফে তা লেখা আছে। এমন জায়গায় সেই পোস্টার দেওয়া হয়েছে যা সকলের চোখে পড়ছে। এই পোস্টার দেওয়া হয়েছে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত-এর কার্যালয়ে। এই কথা জানার পরেই চর্চা শুরু হয়েছে মেদিনীপুরে।
কিন্তু কেন এই পোস্টার দেওয়া হয়েছে? শঙ্কর গুছাইত জানিয়েছেন, আগের আমলে মিষ্টি বা উপঢৌকন নিয়ে আসতে হতো বিধায়ক বা শাসক দলের কাছে। এই সংস্কৃতি বন্ধ করতে চাইছেন তিনি।