বাঁশের তৈরি রেল ইঞ্জিন বানিয়ে India Book Of Records-এ স্বীকৃতি চন্দননগরের হস্তশিল্পী গণেশের
তবে শুরুটা কিন্তু এ ভাবে হয়নি। চন্দননগর গড়েরধারের বাসিন্দা গণেশ ভট্টাচার্য প্রায় ২২ বছর ধরে হস্তশিল্প নিয়ে কাজ করছেন। প্রথম শুরুটা হয়েছিল বাঁশের কাপ, ট্রে, ফুলদানি দিয়ে। পরে ভিনটেজ গাড়ি, লরি, ট্রাম, বাস থেকে শুরু করে এই বাঁশ দিয়ে তৈরি করেছিলেন ভারতের নানা স্থাপত্যও।
এর পরই তিনি বানান এই রেল ইঞ্জিন। এই মডেলটি তৈরি হয়েছে অসমের বিশেষ জাতের বাঁশ দিয়ে। কাটারি ও ছুরি দিয়ে চেঁছে এক ধরনের বিশেষ আঠা দিয়ে জুড়ে বানানো প্রায় ২ মাস ধরে বানিয়েছেন এই রেল ইঞ্জিন।
মডেলটির মাপ ছিল লম্বায় ২২ ইঞ্চি, চওড়ায় ৪.৫ ইঞ্চি ও উচ্চতায় ৯ ইঞ্চি। ‘Smallest Hand Craft of WDP-4’ হিসেবে তাঁর এই শিল্পকলা এখন শোভা পাচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।