দিঘার সমুদ্রে দুর্ঘটনা, তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা - 24 Ghanta Bangla News
Home

দিঘার সমুদ্রে দুর্ঘটনা, তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা

Spread the love

ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে একটি জায়গায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকা দিঘা হাসপাতাল সংলগ্ন। ওই এলাকায় বহু পর্যটক সমুদ্রে স্নান করেন। বহু লোকের ভিড় থাকে। এ দিন প্রথম থেকেই উত্তাল ছিল সমুদ্র। আবহাওয়া খারাপ থাকায় মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছিল। এই পরিস্থিতিতে ওই নাবালিকা কী ভাবে সমুদ্রে তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ। নিষেধ না শুনে সমুদ্রে নামা হয়েছিল নাকি অন্য কোনও ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে ওই নাবালিকা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *