কলকাতা লিগের দলেই বাজিমাত, কাস্টমসকে উড়িয়ে শিল্ডে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

কলকাতা লিগের দলেই বাজিমাত, কাস্টমসকে উড়িয়ে শিল্ডে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

Spread the love

প্রথম একাদশে বিদেশিদের নিয়ে IFA শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মোহনবাগান। বৃহস্পতিবার নজর ছিল ইস্টবেঙ্গলের দিকে। কারণ, আগেই হেড কোচ আন্তোনিও লোপেস হাবাস জানিয়েছিলেন শিল্ডে খেলতে নারাজ তিনি। তাই কলকাতা লিগের টিমের উপরেই ভরসা রেখেছিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। আর দুই বিদেশি নামানো কাস্টমসের বিরুদ্ধে ভারতীয় একাদশ নিয়েই জয় তুলে নিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক করল লাল-হলুদ ব্রিগেড। IFA শিল্ডের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। স্কোরশিটে নাম তুললেন রোহিত কুমার, রোহিত দানু এবং আকাশ হেমব্রম। একাধিক আক্রমণ শানিয়ে, দারুণ লড়াই করেও ব্যর্থ হলো কাস্টমস।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *