এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এই প্রথম সর্বমঙ্গলা মন্দিরে, প্রস্তুতি তুঙ্গে
এই সময়, বর্ধমান: ৩০০ বছরেরও পুরোনো বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। এখন পর্যন্ত দেশের তিন জন স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কয়েক জন রাজ্যপাল–সহ বহু নেতা–মন্ত্রী এই মন্দিরে এসে পুজো দিয়ে গেলেও এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী মন্দিরে পা রাখেননি। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম এই মন্দিরে আসছেন শুভেন্দু অধিকারী।