অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে মণ্ডপে, বিজেপির জেলা সভাপতি মন্তব্যে শোরগোল
চলতি বছরেও দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে আর্থিক অনুদান। ইতিমধ্যেই কাদের এই অনুদান দেওয়া হবে তা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই অনুদান পাওয়ার জন্য ‘শর্ত’ দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যে ক্লাব কর্তৃপক্ষ সরকারি অনুদান নিয়ে পুজো করবেন তাঁদের মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতেই হবে। সেই সঙ্গেই ‘রাজনীতির ছত্রছায়ায় থাকলে’ অনুদান দেওয়ার সময় বিচার বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।