এইচএস পরীক্ষার মধ্যেই নমো সেবা কর্মসূচি? উঠছে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

এইচএস পরীক্ষার মধ্যেই নমো সেবা কর্মসূচি? উঠছে প্রশ্ন

Spread the love

এই সময়: সোমবারই রাজ্যের ২১০৫টি স্কুলে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। পৌনে সাত হাজার স্কুলে একাদশের প্রথম সেমেস্টারও চলছে। এই পরিস্থিতিতে নির্দেশ এসেছে, স্কুলে স্কুলে পালন করতে হবে ‘২৫ ক্রোড় বাচ্চোকে স্বপ্নো কা ভারত’ এবং ‘নমো সেবা — অনকহি কাহানিয়াঁ’ কর্মসূচি।

এর আগে বলা হয়েছিল, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতে হবে। ‘সেবা সংকল্প অভিযান’ প্রকল্পের আওতায় এ বার স্কুলশিক্ষা দপ্তর এই নতুন নির্দেশিকা পাঠিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের কাছে। তাঁরা পাঠিয়েছেন প্রধান শিক্ষক–শিক্ষিকাদের। ‘নরেন্দ্র মোদীর দেশসেবার ২৫ বছর পূর্তি’ উপলক্ষে এই কর্মসূচি বলে জানানো হয়েছে।

বলা হয়েছে, ‘২৫ ক্রোড়…..’ কর্মসূচিতে আজ, ২৩ সেপ্টেম্বর স্কুলের অভ্যন্তরে দু’টি বিভাগে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভাগ করে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে হবে। সেখানে সর্বাধিক সংখ্যক পড়ুয়াকে যোগ দিতে হবে। ‘নমো সেবা….’ কর্মসূচি অধীনে ২৬ সেপ্টেম্বর সঙ্গীত ও নাট্য প্রতিযোগিতায় হবে স্কুলগুলির মধ্যে। সেখানেও সর্বাধিক সংখ্যক স্কুলকে যোগ দিতে বলা হয়েছে।

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর রাজ্য সম্পাদক চন্দন গরাইয়ের দাবি, ‘২৪ ও ২৫ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক ও একাদশের গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা। তারপরেও স্কুলে অনুষ্ঠান পাল‍নে ডিআই–এসআইরা চাপ দিচ্ছেন।’ যাদবপুর বিদ্যাপীঠ ও মিত্র ইনস্টিউশনের (ভবানীপুর ব্রাঞ্চ) প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য ও রাজা দে বলেন, ‘একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ছাড়াই অনুষ্ঠান হচ্ছে। পঞ্চম থেকে দশমের পরীক্ষা নেই। ওরাই ভরসা।’ স্কুলশিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের সেমেস্টার ও উপনির্বাচনের জন্য ২৩ ও ২৬ সেপ্টেম্বর ছাড়া আর কোনও দিন ফাঁকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *