West Bengal Crime News | তৃণমূল যুব নেতার বাড়ি থেকে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, গ্রেপ্তার ১ #shorts
পাণ্ডবেশ্বরে তৃণমূলের এক যুব নেতার বাড়ি থেকে তাঁর স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকালে বিধানসভার অধীন সোনারপুর গ্রামে নরত্তোম মণ্ডল ওরফে নিতাইয়ের বাড়ি থেকে তাঁর স্ত্রী পম্পা মণ্ডলের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতার বাপের বাড়ি আসানসোলের সালানপুর থানার সামডি এলাকায় বলে জানা গিয়েছে। কীভাবে পম্পা মণ্ডলের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধারের পর নরত্তোম মণ্ডল ওরফে নিতাইকে গ্রেপ্তার করে কেন্দা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।