Bye Election Nandigram: জন্মের আগেই মাধ্যমিক পাস? হাসিরানি রথের হলফনামায় বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ, হাইকোর্টে কংগ্রেস
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে বিতর্ক। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের। অভিযোগ, হাসিরানি রথ নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তা বিভ্রান্তিকর। হলফনামায় বিজেপি প্রার্থী তাঁর বয়স ৬০ বছর বলে উল্লেখ করেছেন। অথচ মাধ্যমিক পাশের সালের জায়গায় লিখেছেন, ১৯৬৫। এ তথ্যে গরমিল আছে বলে দাবি মামলাকারীর।