সৃজলার আঘাত নিয়ে নন্দিনীকে তোপ সঙ্ঘশ্রীর
অন্যদিকে, সৃজলাকে ঘিরে ঘটনার পর নন্দিনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও ইতিমধ্যে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, টাস্কের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনা ইচ্ছাকৃত ছিল না। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য নন্দিনীর ছিল না এবং ঘটনার জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত। এখন সৃজলা কেমন আছেন এবং এই ঘটনা বিগ বসের ঘরের সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর দর্শকের।