মায়ানমার ক্যাম্প মামলায় ৬ ইউক্রেনীয়কে জামিন দিল আদালত - 24 Ghanta Bangla News
Home

মায়ানমার ক্যাম্প মামলায় ৬ ইউক্রেনীয়কে জামিন দিল আদালত

Spread the love

মায়ানমার ক্যাম্প মামলায় বড় আপডেট। রাউস অ্যাভিনিউ আদালত এই মামলাতে ৬ জন ইউক্রেনের নাগরিককে ডিফল্ট জামিন দিয়েছে বলে খবর। প্রতি ব্যক্তি পিছু ১ লক্ষ টাকার…

mc-worker-arrested-by-nia-in-moyna-over-bjp-booth-president-murder

মায়ানমার ক্যাম্প মামলায় বড় আপডেট। রাউস অ্যাভিনিউ আদালত এই মামলাতে ৬ জন ইউক্রেনের নাগরিককে ডিফল্ট জামিন দিয়েছে বলে খবর। প্রতি ব্যক্তি পিছু ১ লক্ষ টাকার নগদ বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছে আদালত। এই বছরের মার্চ মাসে এই ৬ ইউক্রেনীয় নাগরিক ও একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককে গ্রেফতার করে। মার্কিন নাগরিকের নাম ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক বলে জানা যায়। এনআইএ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তবে ইউএপিএ ধারা ছাড়াই এই চার্জশিট পেশ করা হয়।

এরমধ্যে, মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইকের জামিনের শর্তও বদলেছে আদালত। ১ লাখ টাকার শিউরিটি বন্ড জমা দেওয়ার শর্ত থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে। এর বদলে ১ লাখ টাকার ক্যাশ বন্ডেই তিনি মুক্তি পাবেন।

এদিকে, আমেরিকায় পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে সেদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন ভ্যানডাইক। আদালতে এই মর্মে একটি আবেদনও করেছেন তিনি। এই আবেদনের শুনানি হবে ২৫শে সেপ্টেম্বর। আদালতে এই মামলার রিপোর্টও জমা পড়েছে।

রিপোর্টে জানা গিয়েছে ইউএপিএ ধারা ছাড়াই চার্জশিট জমা দিয়েছে এনআইএ । চার্জশিটে শুধু ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ধারাগুলো প্রয়োগ করা হয়েছে। ফলে এই চার্জশিট অসম্পূর্ণ, এই মর্মে অভিযোগ ওঠে। সেই অভিযোগ সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর এই ডিফল্ট জামিন মঞ্জুর করে বিশেষ এনআইএ আদালত। তবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ২১ এবং ২৩ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

Advertisements


   


   

ইউএপিএ-ধারায় করা এক অপরাধের অভিযোগে গত ১৩ মার্চ ভ্যানডাইককে গ্রেফতার করে এনআইএ। বিশেষ এনআইএ আদালতে দেখা যায়, ১৮০ দিনেরও বেশি সময় ধরে হেফাজতে থাকার পরেও ভ্যানডাইকের বিরুদ্ধে সম্পূর্ণ চার্জশিট জমা দিতে পারেনি। এখনও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *