কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি পেল মোহনবাগান
সদ্য সমাপ্ত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হয় মোহনবাগান সুপার জায়ান্টের হাতে। ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ। তার আগে গোটা মাঠ জুড়ে ট্রফি নিয়ে পরিক্রমা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পূর্বাঞ্চলের অধিকর্তা শিবানন্দ মিশ্র। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, জামশিদ নাসিরি, শিলটন পালরা। বৃষ্টির মাঝেই ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাতেন ফুটবলাররা।