‘অসহ্য যন্ত্রণা, সৃজলার জন্য প্রার্থনা করুন…’, নন্দিনীর জন্য গুরুতর চোট, কেমন আছেন অভিনেত্রী?
ক্যাপ্টেন হওয়ার জোর লড়াই। তাই বলে এ ভাবে কাউকে আঘাত করে শীর্ষে পৌঁছাবে অন্য প্রতিযোগী? মঙ্গলবার রাতে ‘বিগ বস’ বাংলা দেখার পর থেকে অনেকের মনেই জেগেছে এই প্রশ্ন। নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে সৃজলার ছিটকে পড়ার ঘটনায় সোচ্চার নেটদুনিয়া। কারও দাবি, বাদ দেওয়া হোক নন্দিনীকে। কেউ আবার তাঁর সমালোচনায় সোচ্চার। অনুরাগীদেরও প্রশ্ন, কেমন আছেন সৃজলা? অভিনেত্রীর টিমের তরফে এল বড় আপডেট।