শীর্ষনেতা আকাশ ধরা পড়তেই বাঁকুড়ায় আত্মসমর্পণ তিন মাওবাদী নেতানেত্রীর
বাঁকুড়ায় আত্মসমর্পণ করলেন মাওবাদীদের ৩জন শীর্ষ নেতানেত্রী। বুধবার বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমারের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন জবা মাহাতো, নয়নতারা সাহু ও রামপ্রসাদ মান্ডিরা। পরে তাঁরা জানান, সমাজের মূলস্রোতে ফেরার তাগিদেই তাঁদের এই সিদ্ধান্ত।