‘এখন আর কেউ শাড়ি ছাপিয়ে পরে না…’
পুজো মানেই নতুন শাড়ি। একসময় বাঙালি বাড়িতে বেশ জনপ্রিয় ছিল ব্লক প্রিন্টের ছাপা শাড়ি। সাদা শাড়ি কিনে পছন্দের নকশায় ব্লক প্রিন্ট করিয়ে নেওয়ার চলও ছিল। তবে সময়ের সঙ্গে কমেছে ব্লক প্রিন্টের ব্যবহার, বেড়েছে মেশিন প্রিন্ট ও অন্য পোশাকের চাহিদা। এখনও কি সেই আগের মতো চাহিদা রয়েছে ব্লক প্রিন্টের ছাপা শাড়ির? নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে এই পুরনো কারিগরি? জানতে দেখুন আমাদের প্রতিবেদন।