‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ টাকা মেলেনি, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ টাকা মেলেনি, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ

Spread the love

‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা না পেয়ে হাওড়ায় অব্যাহত বিক্ষোভ। বুধবার বৃষ্টি উপেক্ষা করে সাঁকরাইলের ধুলোগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। মহিলাদের অভিযোগ, গত চার মাস অন্নপূর্ণা ভাণ্ডার-এ তাঁরা কোনও টাকা পাননি। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *