বিরোধীশূন্য রাজনীতি বন্ধে একমত পদ্ম–নেতৃত্ব, সরকার - 24 Ghanta Bangla News
Home

বিরোধীশূন্য রাজনীতি বন্ধে একমত পদ্ম–নেতৃত্ব, সরকার

Spread the love

শমীকের মন্তব্য নিয়ে কালীঘাট–তৃণমূলের আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘উনি বুদ্ধিমান, ওঁর পাণ্ডিত্য আছে, দীর্ঘ দিন বিজেপি করা লোক। উনি অনেকদিন ধরে রাজনীতিতে আছেন, বুঝে গিয়েছেন বিজেপির যাওয়ার দিনের বাজনা বাংলার জনগণ বাজিয়ে দিয়েছে। একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘রাজ্য সরকার এবং শাসক দলের বিরোধী শূন্য মনোভাব বিপদজনক। গণতন্ত্রের বিস্তার এবং বহুত্ববাদের জন্য আমাদের প্রতিদিন লড়াই করতে হচ্ছে। শমীকবাবু মুখে যা বলছেন, সেটা শুনতে ভালো লাগে, কিন্তু দলের সভাপতি হিসেবে সেটা কার্যকরী করার কথা তো ওঁরই, সেখানে উনি ফেল করছেন। তৃণমূলের যে বিরোধী শূন্য মনোভাব ছিল, সেটা আরও বিপজ্জনক ভাবে বিজেপি চালিয়ে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *