রেজিনগরে ভোটে ‘খুন’ হওয়ার আশঙ্কা হুমায়ুনের, ওড়াচ্ছে পদ্ম - 24 Ghanta Bangla News
Home

রেজিনগরে ভোটে ‘খুন’ হওয়ার আশঙ্কা হুমায়ুনের, ওড়াচ্ছে পদ্ম

Spread the love

রেজিনগর কেন্দ্রটি হুমায়ুন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনে এজেইউপি–র প্রার্থী হয়েছেন তাঁর ছেলে গোলাম নবি আজ়াদ। গত দু’দিনে এজেইউপি–র বেশ কয়েকজন নেতা–কর্মীকে পরপর গ্রেপ্তারি নিয়ে এমনিতেই ক্ষুব্ধ ছিলেন হুমায়ুন। এর মধ্যে আবার একটি টেলিফোনিক কথোপকথনের অডিয়ো ক্লিপের সূত্রে (যার সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি) এ দিন বহরমপুর থানার পুলিশ তলব করেছিল হুমায়ুনকে। সেখানে যাওয়ার আগে তিনি বলেন, ‘হুমায়ুন কবীরের শেষ দিন হতে পারে আগামী ৬ অক্টোবর। ভোট লুট রুখতে গিয়ে পুলিশ বা যাঁরা আগে তৃণমূল করতেন, এখন যাঁরা বিজেপির হয়ে গুন্ডাগিরি করছেন, তাঁদের হাতে মৃত্যু হতে পারে আমার। আমাকে গুলি চালালে আমিও সাধারণ ভোটারদের নিয়ে রুখব।’ এক্ষেত্রে হুমায়ুনের নিশানায় রয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং জেলার বেশ কয়েকটি থানার আইসি–রা। হুমায়ুনের দাবি, ভোটের আগে পুলিশি তৎপরতার নামে বিনা কারণে তাঁর দলের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে জেলার পুলিশকর্তারা কেউ কোনও মন্তব্য করেননি। তবে রেজিনগরের বিজেপির প্রার্থী শাখারভ সরকার বলেন, ‘একে বলে পরাজয়ের আর্তনাদ! খুন-খারাবি নয়, উন্নয়নের ইস্যুতে এ বার ভোট হবে। কলেজ গড়ার ভোট, শিল্প আনার ভোট, তিনটে সেতু নির্মাণের ভোট, পরিযায়ীদের ঘরে ফেরানোর ভোট… তাতে মানুষ আমাদের পক্ষেই ভোট দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *