পাকিস্তানের কাছেও হার, এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরল বাংলাদেশ - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানের কাছেও হার, এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরল বাংলাদেশ

Spread the love

মান বাঁচানোর লড়াই

সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে পাকিস্তান পরাস্ত হওয়ার পর এই ব্রোঞ্জ ম্যাচটি ছিল দুই দলের কাছেই মান বাঁচানোর লড়াই। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। উইকেটকিপার-ব্যাটার গুল ফিরোজ়া (২৩ বলে ৩১) ও শাওয়াল জ়ুলফিকর (২৭ বলে ১৭) ওপেনিং জুটিতে ৪৬ রান যোগ করেন। এরপরই বিধ্বংসী রূপে ফিরে আসে বাংলাদেশি বোলিং আক্রমণ। নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, ঋতু মনি ও রাবেয়া খানের ঘূর্ণি জালে জড়িয়ে মাত্র ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ৪৬/০ থেকে ৬৭/৫-এ হয় পাকিস্তান।

সেখান থেকেই দারুণ প্রত্যাবর্তন করেন পাকিস্তানি অধিনায়ক ফতিমা সানা শেখ। অভিজ্ঞ অলরাউন্ডার আলিয়া রিয়াজ়কে (২২ বলে ২৫) সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তিনি। ফতিমা মাত্র ৩০ বলে ৪৫ রানের এক অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের স্কোরে পৌঁছে দেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২১ রানে ২টি এবং স্বর্ণা আক্তার মাত্র ৬ রানে ২টি উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *