Durga Puja Bonus: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা! দীর্ঘদিনের প্রত্যাশাপূরণে খুশিতে বাক্যিহারা ওঁরা | Durga Puja Bonus: Duars Tea Garden Workers Receive 20% Bonus Ahead of Puja - 24 Ghanta Bangla News
Home

Durga Puja Bonus: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা! দীর্ঘদিনের প্রত্যাশাপূরণে খুশিতে বাক্যিহারা ওঁরা | Durga Puja Bonus: Duars Tea Garden Workers Receive 20% Bonus Ahead of Puja

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: PTI

মালবাজার: রাজ্য সরকারের জারি করা অ্যাডভাইজরি মেনে দুর্গাপুজোর আবহেই ২০ শতাংশ হারে বোনাস পেলেন ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা-বাগানের শ্রমিকরা। মালবাজার মহকুমার অন্তর্গত এই চা-বাগানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শ্রমিকদের অ্যাকাউন্টে বোনাসের টাকা পৌঁছে যাওয়ায় পুরো চা-বলয়ে এখন আনন্দের হাওয়া।

দীর্ঘ এক বছরের পরিশ্রমের পর পুজোর মুখে এককালীন ২০ শতাংশ বোনাস হাতে পেয়ে উল্লাসে মেতেছেন শ্রমিক পরিবারগুলি। বাগান সূত্রে জানা গিয়েছে, চিরাচরিত পদ্ধতির বাইরে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রায় ১,৮০০ জন চা-শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই বোনাসের টাকা জমা করা হয়েছে। বোনাসের অর্থ হাতে আসতেই পুজোর কেনাকাটা, পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় কেনা এবং উৎসবের অন্যান্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

বাগানের ব্যবস্থাপক রাজকুমার মণ্ডল জানান, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে প্রতিটি শ্রমিকের অ্যাকাউন্টে নির্ধারিত ২০ শতাংশ বোনাস পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, বোনাস পেয়ে উচ্ছ্বসিত বাগান শ্রমিক অর্জুন লোহার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আজ আমরা সবাই খুব খুশি। অনলাইনের মাধ্যমে আমাদের বোনাসের টাকা ব্যাংকে জমা পড়েছে। এই টাকা দিয়েই পরিবারের সবাইকে নিয়ে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠব।” উৎসবের মরশুমে সময়মতো বোনাস প্রদান করায় শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ।

দীর্ঘদিন ধরেই চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়ে এসেছেন। গত কয়েক বছরে দেখা গিয়েছে, পুজোর মুখেই কর্তৃপক্ষ বাগান বন্ধ করে দিতেন। বোনাস বৃদ্ধির দাবিতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন চা বাগানের শ্রমিকরা। ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি চা বাগানগুলোর হাল ফেরাবেন তিনি। চা বাগান শ্রমিকদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার তিন জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তার মাঝেই  খুশির হাওয়া চা-বাগানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *