Weather Update | ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপেই দুর্যোগ, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বুধবার আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। জেনে নিন আবহাওয়ার আপডেট।