মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে মৃত নাবালক–সহ ২, নিখোঁজ ১
দিঘা, মন্দারমণি, তাজপুরের সমুদ্রে তলিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। অভিযোগ, পুলিশ ও নুলিয়াদের নজরদারির অভাবে তলিয়ে মৃত্যুর মতো ঘটনা বাড়ছে মন্দারমণিতে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, ‘মৃতরা ও নিখোঁজ নদিয়ার বাসিন্দা। তবে এরা ঠিক পর্যটক নয়। দিঘা মোহনায় কাজ করেন। মন্দারমণি বেড়াতে এসেছিলেন।’ তাঁর অভিযোগ, পর্যটকদের সতর্ক ও সচেতন করতে নিয়মিত মাইকে প্রচার করা হয়। নজরদারি বাড়ানো হলেও পর্যটকদের বেপরোয়া মনোভাবের জন্যে তলিয়ে মৃত্যুর মতো ঘটনা বাড়ছে। নজরদারির জন্যে নুলিয়াদের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে পর্যটকরা সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।