নতুন করে পুলিশ হেফাজতে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ দুই সহযোগী
মিনার মণ্ডল এবং প্রবীর কুমার দাস দু’জনেই এক মাসের বেশি সময় ধরে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। তবে, সোমবার, তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। নতুন তথ্য যাচাই ও তদন্তের স্বার্থে তাঁদের পুনরায় পুলিশ হেফাজতের আবেদন করা হয় বলে জানান সরকারি আইনজীবী। এই জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করাও হয়।