তালিকাভুক্তির বিপক্ষে টাটা ট্রাস্টস, নজর ঘোরাতে চন্দ্রশেখরণ প্রসঙ্গ, মত হরিশ সালভের - 24 Ghanta Bangla News
Home

তালিকাভুক্তির বিপক্ষে টাটা ট্রাস্টস, নজর ঘোরাতে চন্দ্রশেখরণ প্রসঙ্গ, মত হরিশ সালভের

Spread the love

এই সংঘাত তাই এখন শুধু একজন চেয়ারম্যানের ভবিষ্যৎ নিয়ে সীমাবদ্ধ নেই। এক দিকে রয়েছে টাটা সন্সের নিয়ন্ত্রণ, পরিচালন কাঠামো এবং নিয়ন্ত্রক বাধ্যবাধকতা, অন্য দিকে রয়েছে টাটা ট্রাস্টস-এর দীর্ঘদিনের মালিকানা কাঠামো ও সমাজসেবামূলক ঐতিহ্য। তার সঙ্গে যুক্ত হয়েছে সম্ভাব্য আইপিও। সালভে অবশ্য প্রকাশ্য আইনি লড়াই এড়ানোর পক্ষেই সওয়াল করেছেন। তাঁর মতে, বিষয়টি আদালতে গড়ালে দুই পক্ষেরই অভ্যন্তরীণ নানা বিষয় প্রকাশ্যে আসতে পারে। ফলে আগামী দিনে বোর্ডের সিদ্ধান্ত, ট্রাস্টের অবস্থান এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ—এই তিনটি দিক কী ভাবে এক জায়গায় মেলে, তার উপরই নির্ভর করছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর ভবিষ্যৎ পরিচালন কাঠামোর পরবর্তী অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *