করম পরব ২০২৬: জাওয়া পাতা ও কুড়মি সমাজের রীতি - 24 Ghanta Bangla News
Home

করম পরব ২০২৬: জাওয়া পাতা ও কুড়মি সমাজের রীতি

Spread the love

সুুমন ঘোষ, খড়্গপুর

জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায় আজ পালন করছে করম পুজো। আদিবাসী কুড়মি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী করম পুজো গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেলেও মূল উৎসব পালিত হচ্ছে ২২ সেপ্টেম্বর। করম পুজো উপলক্ষে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার।

কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কিন্তু সেই সব পার্বণের মধ্যে অনেকগুলিই শহুরে সমাজের অজানা। তেমনই গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব হলো করম পুজো বা করম পরব। করম প্রধানত সৃষ্টির উৎসব। কর্ম থেকে করমের উৎপত্তি। ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কর্মা নামেও পরিচিত।

করম পুজো আমাদের রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- অর্থাৎ জঙ্গলমহল ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, ওডিশায় পালিত একটি ফসল কাটার উৎসব। জঙ্গলমহলের বাসিন্দাদের প্রাণের উৎসব হলো এই করম পুজো। এই উৎসবে আদিবাসীদের জল-জমিন-জঙ্গলকেন্দ্রিক জীবনধারার প্রতিফলন ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *