আপনি কি সত্যিই Long-Term Investor? কোন কোন বিষয় দেখে যাচাই করবেন নিজেকে, রইল চেকলিস্ট - 24 Ghanta Bangla News
Home

আপনি কি সত্যিই Long-Term Investor? কোন কোন বিষয় দেখে যাচাই করবেন নিজেকে, রইল চেকলিস্ট

Spread the love

প্রতি দিন portfolio দেখার অভ্যাস:

লগ্নি করলে প্রতিনিয়ত পোর্টফোলিও দেখতেই পারেন কেউ কেউ। কিন্তু তার জেরে প্রভাবিত হলে, সেটা বিনিয়োগের জন্য খারাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিজের ফান্ড কত উঠল বা পড়ল, তা দেখে প্রতিক্রিয়া দেখানো Short Term Noise বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

বাজারের ওঠানামায় স্ট্র্যাটিজি বদল:

বিনিয়োগের নিজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে। প্রত্যেক বিনিয়োগকারীর নিজস্ব আর্থিক পরিস্থিতি, ইনভেস্টমেন্ট গোল রয়েছে। দীর্ঘমেয়াদে লগ্নির পরিকল্পনা থাকলে বাজার ওঠানামার ফলে প্রভাবিত হয়ে স্ট্র্যাটিজি বদল করা যাবে না বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র মার্কেট কারেকশন হলে স্ট্র্যাটিজি বদলে ফেলা যাবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Quarterly return-এর উপর মানসিক ভাবে নির্ভর করতেও বারণ করছেন বিশেষজ্ঞরা। Short-term market movement কোনও ব্যক্তির বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেললে আদতে তা লক্ষ্যপূরণ করে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিয়ো দেখে বা লেখা দেখে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিচ্ছেন তাঁরা। এর উপর নির্ভর করে দীর্ঘমেয়াদি investment plan বদলে ফেলতে বারণ করছেন তাঁরা। অন্তত ১০ বছরের মেয়াদে লগ্নির লক্ষ্য থাকলেও, মাঝে বড় পতন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *