বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ ও সমস্ত বৈধ নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও প্রকল্পের আর্থিক সুবিধা পাননি। এই অভিযোগ করে, সোমবার বিডিও অফিসে বিক্ষোভ ও বর্ধমান–আরামবাগ রাস্তা অবরোধ করেন মহিলারা। কেন এই টাকা পাচ্ছেন না জানতে চান তাঁরা।