৭ কিলোমিটার রাস্তা জুড়ে ৩ হাজার গাছ, বর্তির বিলকে ঘিরে অ্যাকোয়া বায়ো-ডাইভারসিটি পার্কের ভাবনা - 24 Ghanta Bangla News
Home

৭ কিলোমিটার রাস্তা জুড়ে ৩ হাজার গাছ, বর্তির বিলকে ঘিরে অ্যাকোয়া বায়ো-ডাইভারসিটি পার্কের ভাবনা

Spread the love

ইতিমধ্যেই বিল সংলগ্ন রাস্তার দু’পাশ সবুজে সাজানোর কাজ শুরু চলছে। সরকারি সহযোগিতায় বেঙ্গল ট্রি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৭ কিলোমিটার পথে ৩ হাজার দেশীয় ও পরিবেশবান্ধব গাছের চারা লাগানো হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার ৫০টি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হলো।

আগামী তিন থেকে চার বছর ধরে ধাপে ধাপে চলবে বৃক্ষরোপণ। শুধু চারা পুঁতলেই হবে না, নিয়মিত জল দেওয়া, পরিচর্যা, আগাছা পরিষ্কার, সুরক্ষা এবং নজরদারিও চালানো হবে। কোনও গাছ নষ্ট হয়ে গেলে তার জায়গায় লাগানো হবে নতুন চারা। রাস্তার দু’পাশের গাছ বড় হলে তৈরি হবে সবুজ করিডর। তাতে পাখির পাশাপাশি প্রজাপতি, মৌমাছি-সহ বিভিন্ন প্রাণীরাও আশ্রয় পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *