সপ্তমীর স্যান্ডউইচ থেকে দশমীর চিঁড়ের পোলাও, পুজোয় ব্রেকফাস্ট মেনুতেও থাকুক চমক
ঋতুপর্ণা সেনগুপ্ত
উৎসবের দিনগুলোতে সকাল থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখার প্ল্যানিং, অঞ্জলি দেওয়ার ব্যস্ততা আর দেদার আড্ডা। সারাদিন ধরে যেমন পেটপুজো চলতে থাকে, তেমনই সকালে চটজলদি মুখরোচক কিছু জলখাবার খেয়ে বেরোনোটাও বেশ জরুরি। সারা বছরের সেই একঘেয়ে পাস্তা, ওটস বা ডিম-টোস্টকে পুজোর ক’দিন না হয় একটু ছুটি দিয়ে, সকালে পাতে নিয়ে আসুন ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার মেলবন্ধন। সপ্তমীর আনন্দ থেকে দশমীর বিষাদ—পুজোর চারদিনের সকালকে রঙিন করে তোলার সহজ ব্রেকফাস্ট গাইড রইল এখানে।