তিন মাস পর চালু, ২৪ ঘণ্টায় ফের বন্ধ, ঈশ্বর গুপ্ত সেতুর টোল গেট নিয়ে ধোঁয়াশা
ঈশ্বর গুপ্ত সেতুর টোল গেট সম্পূর্ণ বৈধ বলে জানিয়ে দিয়েছেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি বলেন, ‘এটা কোনও অবৈধ টোল নয়। তবে যে টাকা নেওয়া হচ্ছে, সেটা কমালে ভালো হয়। হেভি ভেহিক্যালের ক্ষেত্রে পাঁচ টাকা বাড়লে ক্ষতি নেই। কিন্তু যারা টোটো চালিয়ে সংসার চালান, তাঁদের কাছ থেকে টোল নেওয়াটা ঠিক নয়।’