হলুদ প্লাবনে অভিভূত জঙ্গলমহলের ‘কুটুম’
সঞ্চিতা মুখোপাধ্যায়, পুরুলিয়া
তখনও আকাশে দেখা যায়নি হেলিকপ্টার। কানায় কানায় ভর্তি কড়াডি প্রান্তরে মাইকে বার বার উঠে আসছে একটাই কথা। আসছেন জঙ্গলমহলের ‘কুটুম’।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জঙ্গলমহলের নিবিড় যোগ অনেক পুরোনো। দুপুর পৌনে একটা নাগাদ যখন মুখ্যমন্ত্রীর কপ্টার নামল, চারদিকে যেন উৎসবের মেজাজ। হলুদ শাড়িতে বড় চক্র নির্মাণ করে দলে দলে নাচছে পূর্বাঞ্চল থেকে আগত করম নাচের দল। যেন হলুদের সমুদ্র। জঙ্গলমহলের কুটুম মঞ্চে এসে মুখ্যমন্ত্রী প্রথমেই বললেন, ‘জঙ্গলমহলের লোকশিল্পীরা কী অপূর্ব ছন্দে ছন্দে তাঁদের বাদ্যযন্ত্রে বোল তুলছেন! আকাশ থেকে মনে হচ্ছিল, চারিদিকে এক অপরূপ আনন্দ। হলুদ আর হলুদ।’