রাজ্যে মৎস্যক্ষেত্রে উন্নয়নে ৯ কোটি টাকা কেন্দ্রের
রাজ্যে মৎস্যক্ষেত্রে উন্নয়নে আরও জোর দিচ্ছে সরকার। ৯ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র। সোমবার নিউটাউনে প্রাণিসম্পদ দপ্তরে রিভিউ মিটিং ছিল। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীবরঞ্জন সিংহ। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাঁদের জন্য প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা আছে। এর আওতায় রাজ্যের সমস্ত মৎস্যজীবী আসবেন।