‘এমন কিছু করিস না, যাতে হাসপাতালে ভর্তি হতে হয়...’, Bigg Boss-এ জিতুর সঙ্গে তুমুল অশান্তি রাজবীরের - 24 Ghanta Bangla News
Home

‘এমন কিছু করিস না, যাতে হাসপাতালে ভর্তি হতে হয়…’, Bigg Boss-এ জিতুর সঙ্গে তুমুল অশান্তি রাজবীরের

Spread the love

‘বিগ বস’-এর ঘরে পা রাখার পর থেকেই চর্চায় রাজবীর দে। প্রায় এক সপ্তাহ ধরে নানা চমক দেখিয়েছেন তিনি। রাজবীরের বিভিন্ন কায়দা নিয়ে যখন নাস্তানাবুদ ‘বিগ বস’-এর ঘরের প্রতিযোগীরা, তখন এন্ট্রি নিলেন জিতু কামাল। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে রাজবীরকে ফাইনাল পর্যন্ত যেতে দেবেন না বলে সোচ্চার হলেন জিতু?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে জিতু ও রাজবীরের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজবীরের বিছানায় কেউ কলার খোসা ফেলে রেখেছেন। জিতু অবশ্য স্বীকার করেছেন, এটা তাঁর হাত থেকেই কোনও ভাবে পড়ে গিয়েছে। যা শুনে রীতিমতো বিরক্ত রাজবীর।

এই বিষয় নিয়ে কথা বলতে বলতেই আরও বেড়ে যায় কথা কাটাকাটি। আঙুল তুলে কথা বলতে শুরু করেন দু’জনেই। বাড়তে শুরু করে বাকবিতণ্ডা। রাজবীরকে জিতু বলেন, ‘এমন কিছু করিস না, আমিও হাসপাতালে ভর্তি হলাম, তুইও ভর্তি হলি। যা খেলার নিজের মতো করে খেল। কিন্তু যদি এত বাড়াবাড়ি করিস, তবে ফাইনাল পর্যন্ত আমি তোকে যেতে দেবো না।’

আঙুল তুলে কথা বলায় জিতুকে বার বার হুঁশিয়ারি দিতে থাকেন রাজবীর। শেষ পর্যন্ত কী হয়, তা চলতি সপ্তাহেই দেখা যাবে। প্রসঙ্গত, গত তিন সপ্তাহের শোয়ে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে চার জন। অনিন্দ্য সেনগুপ্ত, জয়িতা চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর ও সায়ক চক্রবর্তী। নতুন সপ্তাহে খেলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *