Bhangar College | বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

Bhangar College | বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে উত্তেজনা

Spread the love

ভাঙড় কলেজে বিজেপি নেতা ও কলেজের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে ঢুকতে বাধা। তাঁকে ঘিরে উত্তেজনা। ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড় কলেজে। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান SFI ও ISF সমর্থক পড়ুয়াদের। পাল্টা স্লোগান দিতে শুরু করেন ABVP-র সদস্যরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ হয়ে যায়। বাইরে রাস্তায় অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *