মালটা লেবু চাষে আগ্রহ বাড়ছে মালদায়
সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ থেকে মালটা পেড়ে বাজারজাত করা হয়। মালদার পাশাপাশি বিহার-সহ বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এই ফল কিনে নিয়ে যাচ্ছেন। জেলার আমবাজারের ব্যবসায়ীরাও মালটা সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন অনুপ কুমার ঝা।
এই অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি, মালদার মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য যথেষ্ট উপযোগী। এখানকার ফলের স্বাদ ও গুণমানও ভালো।