‘জাতীয় দলে বয়স মাপকাঠি হতে পারে না’, আগরকরদের তোপ কাইফের
‘ভারতীয় দলেরই ক্ষতি হচ্ছে’
সামি ও ভুবনেশ্বরকে দলে না নেওয়াকে শুধু নির্বাচকদের ভুল নয়, ভারতীয় দলেরও ক্ষতি বলে মনে করেন কাইফ। তিনি মনে করেন, ‘বয়স দিয়ে কাউকে বিচার করা যায় না। দেখতে হবে তাঁর বর্তমান ফর্ম এবং ফিটনেস। সামি প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ওভার করে বোলিং করছে। একজন ক্রিকেটার আর কী করতে পারে? ভুবনেশ্বর বেঙ্গালুরুর হয়ে খেলেছে এবং দু’বার IPL জিতেছে।’
তিনি আরও বলেন, ‘এমন ক্রিকেটারদের সুযোগ না দিলে, দলে না নিলে ভারতীয় দলেরই ক্ষতি। ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সামির যে মানের ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে, সেটা কাজে না লাগানোটা দলের জন্য নিঃসন্দেহে বড় ক্ষতি।’