চিনা মাঞ্জায় আহত বাইক চালক, ‘মা’ ফ্লাইওভারে পৌঁছলেন অগ্নিমিত্রা
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন ট্র্যাফিক সার্জেন্ট। তাঁদের উদ্দেশে অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেন, ‘চিনা মাঞ্জা আসছে কোথা থেকে? কেন দুর্ঘটনা হচ্ছে?’ খোঁজ নিয়ে জানতে পারেন, ঘটনাস্থল তপসিয়া থানা এলাকার মধ্যে পড়ছে। এর পর তিনি তপসিয়া থানার পুলিশকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ওই ঘটনায় মামলা রুজু করারও পরামর্শ দেন অগ্নিমিত্রা। বাইক চালকরা মন্ত্রীর কাছে চিনা মাঞ্জা নিয়ে অভিযোগও করেন বিস্তর।